Showing posts with label সুব্রত ঘোষ. Show all posts
Showing posts with label সুব্রত ঘোষ. Show all posts

Tuesday, May 14, 2019

সুব্রত ঘোষ


তোমার  তর্জনী

সুব্রত ঘোষ


আপনি আর কোপনি করে জীবনটা কাটছিল বেশ ।
রোজনামচার চোরাবালিতে আকন্ঠ মজিয়ে নিজেকে
জড়িয়ে নিয়েছি গায়ে ভালোত্বের বালাপোষ।
বাকি পথে রেখেছি কূর্মগতি প্রতিস্পর্ধী ব্রত
মুখের উপর চড়িয়ে নিয়ে ভালোমানুষির মুখোশ ।
এইভাবেই পৌঁছে যাওয়া যেত শেষে খুঁটিতে-
হবে যেথায় ঘী -কাঠ-আগুনের ভব্য সমাবেশ  ;
উসখুস নিরবতার মাঝে হবে শেষ অঙ্ক শেষ  ।
তবু এ যাত্রা পথে চিরকালের জীবন জিজ্ঞাসায়
আত্মার আত্মীয়তা ওঠে কেঁপে । কেঁপে ওঠে এই প্রশ্নে
যেন সবটুকু পাওয়া হয় নি এখনও জীবনের কাছে ,
যতটুকু পাওয়ার আমার ছিল দরকার
তার থেকে কিছু বাকি থেকে গেছে ।
সময় আমার হয়েছে এবার  ভাবার
প্রয়োজন ছিল যা কিছু সবই চেয়ে নেবার ।
উদগ্র ইচ্ছে নিয়ে তাই এখন ঝাঁপাই-- ছুটে যাই
অন্ধকারে কাঙ্খিত সেই আনমোল বস্তুর সন্ধানে । পাই না পাই
নাছোড় আমি হাতড়ে এখন বেড়াই তোমার তর্জনীর সাহারা যদি পাই
কখনো কোনও ক্রমে । বাধ্য সন্তানের মতো তাই ধরে
বাকী পথটুকু পার করে যাবো নির্ভয়ে নির্বিঘ্নে ।
আশা রাখি মনে তোমাকে পাবো আমি অজ্ঞান অন্ধকারে 
হঠাৎ চেতনার চিক্কুর যদি হানে
নির্ভুল চিনে নেব আমি কত শত সহস্র আঙুলের মাঝে
তোমার ওই সাগ্রহীএকক তর্জনী ।
তারপর নিশ্চিন্তে এগিয়ে যাব
শেষ অঙ্কের দিকে, পরম তৃপ্তিতে।

সূচীপত্র

সম্পাদকীয় দেহ্‌লিজের চতুর্থ সংখ্যা প্রকাশ হলো অনুবাদ Agni Roy ...